অ্যাকাউন্ট মুছে ফেলা
আপনি যেকোনো সময় নিজের China2BD অ্যাকাউন্ট স্থায়ীভাবে মুছে ফেলতে পারেন। নিচে কীভাবে করবেন এবং কী কী মুছে যাবে তা দেওয়া হলো।
কীভাবে মুছবেন
অ্যাপ থেকে
Profile → Settings → অ্যাকাউন্ট মুছুন — পাসওয়ার্ড দিয়ে নিশ্চিত করলেই মুছে যাবে।
ওয়েবসাইট থেকে
লগইন করে প্রোফাইল সেটিংস পাতার একদম নিচে "অ্যাকাউন্ট মুছুন" অংশে যান।
ইমেইল করে
লগইন করতে না পারলে আপনার নিবন্ধিত ইমেইল থেকে support@china2bd.site ঠিকানায় লিখুন। আমরা ৩০ দিনের মধ্যে মুছে দেব।
কী কী মুছে যাবে
- আপনার প্রোফাইল, নাম, ছবি ও যোগাযোগের তথ্য
- আপনার সব পোস্ট, পণ্যের ছবি ও মন্তব্য
- আপনার পাঠানো ও পাওয়া quote এবং lead
- আপনার মেসেজ ও সংযুক্ত ফাইল
- জমা দেওয়া ভেরিফিকেশন ডকুমেন্ট
- পুশ নোটিফিকেশনের ডিভাইস টোকেন ও সব লগইন সেশন
কিছু কি থেকে যায়?
অন্য ব্যবহারকারীর কথোপকথনে তাঁদের নিজের পাঠানো বার্তাগুলো থেকে যেতে পারে। আইনি ও হিসাবরক্ষণের প্রয়োজনে সীমিত কিছু তথ্য (যেমন প্রতারণার রিপোর্ট) নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করা হতে পারে। নিয়মিত ব্যাকআপ থেকে তথ্য সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে মুছে যায়।
এই কাজটি ফিরিয়ে আনা যায় না।