C2B চায়নাবিডি

প্রাইভেসি পলিসি

সর্বশেষ হালনাগাদ: 04 Aug 2026

১. আমরা কে

China2BD (china2bd.site) একটি বাংলাদেশি ব্যবসায়িক কমিউনিটি প্ল্যাটফর্ম, যেখানে চীন থেকে পণ্য আমদানি ও সরবরাহ সংক্রান্ত পোস্ট, দরদাম (quote) ও যোগাযোগ হয়। এই নীতিমালা আমাদের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য।

২. আমরা কী তথ্য নিই

  • অ্যাকাউন্ট: নাম, ইমেইল, পাসওয়ার্ড (এনক্রিপ্ট করা), ইউজারনেম।
  • প্রোফাইল (ঐচ্ছিক): ছবি, পরিচিতি, জেলা, ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর, ওয়েবসাইট ও ফেসবুক লিংক, ব্যবসার নাম।
  • আপনার তৈরি কনটেন্ট: পোস্ট, পণ্যের ছবি, মন্তব্য, quote, lead ও রিভিউ।
  • বার্তা: অন্য সদস্যদের সাথে আপনার মেসেজ ও সংযুক্ত ছবি।
  • ভেরিফিকেশন ডকুমেন্ট: আপনি স্বেচ্ছায় জমা দিলে (এনআইডি/ট্রেড লাইসেন্স ইত্যাদি)।
  • অ্যাপ ব্যবহারে: পুশ নোটিফিকেশনের জন্য ডিভাইস টোকেন (FCM)।
  • ব্যবহার সংক্রান্ত: কোন পাতা দেখা হলো, কী সার্চ করা হলো — সেবা উন্নত করতে।

৩. কেন নিই

অ্যাকাউন্ট চালু রাখা, পোস্ট ও দরদাম দেখানো, ক্রেতা-বিক্রেতার মধ্যে যোগাযোগ করানো, নোটিফিকেশন পাঠানো, প্রতারণা ও স্প্যাম ঠেকানো এবং সেবা উন্নত করার জন্য। আমরা আপনার তথ্য বিক্রি করি না।

৪. কে দেখতে পায়

  • সবাই দেখে: আপনার নাম, ইউজারনেম, ছবি, পাবলিক পোস্ট, বিজনেস প্রোফাইল।
  • আপনি অনুমতি দিলে তবেই: ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর — প্রোফাইল সেটিংসে চালু/বন্ধ করতে পারেন।
  • শুধু সংশ্লিষ্ট ব্যক্তি: আপনার মেসেজ, quote ও lead।
  • শুধু অনুমোদিত অ্যাডমিন: ভেরিফিকেশন ডকুমেন্ট — এগুলো সুরক্ষিত জায়গায় রাখা হয়, ওয়েব থেকে সরাসরি খোলা যায় না।
  • ইমেইল কখনো অন্য সদস্যদের দেখানো হয় না।

৫. তৃতীয় পক্ষ

পুশ নোটিফিকেশন পাঠাতে Google Firebase Cloud Messaging এবং ইমেইল পাঠাতে আমাদের হোস্টিং প্রতিষ্ঠানের মেইল সার্ভার ব্যবহার করি। এর বাইরে কারও সাথে আপনার তথ্য শেয়ার করা হয় না, আইনি বাধ্যবাধকতা ছাড়া।

৬. আপনার নিয়ন্ত্রণ

  • প্রোফাইলের যেকোনো তথ্য যেকোনো সময় বদলাতে বা মুছতে পারেন।
  • ফোন/হোয়াটসঅ্যাপ দেখানো বন্ধ করতে পারেন।
  • নিজের পোস্ট মুছতে পারেন।
  • কাউকে ব্লক করতে পারেন।
  • পুরো অ্যাকাউন্ট মুছে ফেলতে পারেনএখানে দেখুন কীভাবে

৭. নিরাপত্তা ও সংরক্ষণ

পাসওয়ার্ড এনক্রিপ্ট করে রাখা হয়, সংযোগ HTTPS দিয়ে সুরক্ষিত, আর ভেরিফিকেশন ডকুমেন্ট আলাদা সুরক্ষিত স্টোরেজে থাকে। অ্যাকাউন্ট মুছে ফেললে আপনার তথ্য নিষ্ক্রিয় করা হয়; আইনি প্রয়োজনে সীমিত সময় ব্যাকআপে থাকতে পারে।

৮. শিশুদের ব্যবহার

এটি একটি ব্যবসায়িক প্ল্যাটফর্ম। ১৮ বছরের কম বয়সীদের জন্য নয়।

৯. যোগাযোগ

প্রশ্ন বা তথ্য মুছে ফেলার অনুরোধ থাকলে ইমেইল করুন: support@china2bd.site

শর্তাবলী দেখুন →